তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর - The News Lion

তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর




দি নিউজ লায়ন ;  পূর্ব মেদিনীপুরের খেজুরির তৃণমূল প্রার্থী ডা: পার্থ প্রতিম দাসের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালাল ভাজপার বহিরাগত দুষ্কৃতীরা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, খেজুরি বিধানসভার বিজেপি প্রাথী শান্তনু প্রামাণিকের উপস্থিতিতেই এই হামলা চলে। বীরবন্দ বাজারে তৃণমূলের একটি কর্মসূচি চলছিল ঠিক সেই সময় সেখান দিয়ে পাটনার দিকে ভাজপার মিছিল হয়। সেই মিছিল থেকে পার্থপ্রতিম দাস এর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 


তৃণমূলের অভিযোগ, ইতিমধ্যেই নন্দীগ্রাম খেজুরি সহ পূর্ব মেদিনীপুর জুড়ে শুভেন্দুর মদতে প্রচুর বহিরাগত দুষ্কৃতী বিহার উত্তর প্রদেশ থেকে ঢ়ুকে পড়েছে। পূর্ব মেদিনীপুরে ভোট লুটের পরিকল্পনা করেছে ভাজপা। বিধায়কের গাড়ি ভাংচুরের পেছনে এই দুষ্কৃতিরাই রয়েছে। তৃণমূলের আরো অভিযোগ, গত কয়েকদিনে নন্দীগ্রাম খেজুরি সহ একাধিক বিধানসভা এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। 


একাধিক তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের পতাকা ছেঁড়া হচ্ছে প্রতিদিন। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরী করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভয়েতে ভোট দিতে যেতে না পারেন। মানুষ ভোট দিলে নির্বাচনে হারে নিশ্চিত বুঝে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে শুভেন্দুর অনুগামী দুষ্কৃতী বাহিনী। নির্বাচন কমিশন এবং প্রশাসন এ ব্যাপারে অবিলম্বে কড়া ব্যবস্থা না নিলে পাল্টা প্রতিরোধে পথে হাঁটবে তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.